সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে নিহতের আপন ছোট বোন আঁখি (৭) গুরুতর আহত হয়।

আরও পড়ুন : বাসে মিলল হেলপারের রক্তাক্ত মরদেহ

নিহত আইরিন (১৩) উপজেলার ছয়ানী ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মো.বাবুলের মেয়ে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার জিরতলী চৌরাস্তা টু চন্দ্রগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন : কাপ্তাই হ্রদে অনুষ্ঠিত হচ্ছে সুবলং চ্যানেল সুইমিং

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আইরিন ও তার ছোট বোন আঁখি সিএনজি চালিত অটোরিকশা যোগে চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকা থেকে আমানউল্লাহপুর ইউনিয়নের আমিনবাজারের উদ্দেশে রওয়ানা দেয়। যাত্রা পথে চৌরাস্তা টু চন্দ্রগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁঁছলে বিপরীত দিক থেকে আসা বাস তাদের সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে আপন দুইবোন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইরিনকে মৃত ঘোষণা করে। অপরদিকে, নিহতের ছোট বোন আঁখিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়। পুলিশ বাসটি চিহিৃত করার চেষ্টা চালাচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা