সংগৃহিত ছবি
সারাদেশ

বাসে মিলল হেলপারের রক্তাক্ত মরদেহ

জেলা প্রতিনিধি: যশোরে দাঁড়িয়ে থাকা সরদার ট্রাভেলস নামে একটি বাসের ভেতর থেকে বাপ্পি সরদার (২৫) নামে এক চালকের সহকারীর (হেলপার) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: কুয়াশায় ফ্লাইটের শিডিউল বিপর্যয়

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের মনিহার এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত বাপ্পি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিহার বাসস্ট্যান্ড মোড়ে মনিরুদ্দিন তেল পাম্প থেকে তেল নিয়ে যশোর-ঢাকা মহাসড়কের পাশে বন্ধ করে অবস্থান করছিল বাসটি। গাড়িতে বাপ্পি একাই ছিল। সকালে ড্রাইভার ও সুপারভাইজার এসে বাসের দরজা দিয়ে ভেতরে তাকে মৃত অবস্থায় দেখে কোতয়ালী মডেল থানায় খবর দেন। পরে পুলিশ এসে বাপ্পির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিহত বাপ্পির পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন আছে। গাড়ির ভেতরে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা