ছবি: সংগৃহীত
সারাদেশ

বাস ঢুকে পড়লো ঘরে, নিহত ১ 

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইকেল চালক উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের নির্মল চন্দ্র হালদারের ছেলে নিক্সন চন্দ্র হালদার (৩৫)।

জানা গেছে, নতুন শিকারপুর এলাকায় বরিশাল থেকে ভুরঘাটাগামী জিসান পরিবহনের একটি বাসের সঙ্গে বগুড়া থেকে ছেড়ে আসা তুহিন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তুহিন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইসাইকেল চালককে চাপা দিয়ে সড়কের পাশে ফাঁকা একটি ঘরে ঢুকে পড়ে। এতে সাইকেল চালকসহ দুই বাসের ১০-১৫ জন যাত্রী আহত হন। ঘরটিও ক্ষতিগ্রস্ত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক নিক্সনকে মৃত ঘোষণা করেন।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পরপরই তুহিন পরিবহনের বাসচালক ও তার সহকারী পালিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা