মৃত ডলফিন
সারাদেশ

সৈকতে ফের ভেসে এলো মৃত ডলফিন

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কুয়াকাটা উপজেলার সমুদ্রসৈকতে ফের ভেসে এসেছে ৫ ফুট লম্বা একটি মৃত ডলফিন। বৃহস্পতিবার| (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে গঙ্গামতি সৈকতের তেত্রিশকানি এলাকায় ওই ডলফিনটি দেখা যায়।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ভোরে জোয়ারের পানিতে মৃত ডলফিনটি এখানে ভেসে আসে। খবর পেয়ে আমাদের টিম সেখানে পর্যবেক্ষণ করেছে। দু-একদিন আগে এটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল জানান, এর আগে ১৬ সেপ্টেম্বর এই পয়েন্টে একটি মৃত ডলফিন পাওয়া যায়। আজও একটি ভেসে আসে। ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এ নিয়ে চলতি বছরে প্রায় ২১টি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এলো। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।

পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম জানান, মৃত ডলফিন উদ্ধারের খবর পেয়েছি। মৃত ডলফিনটিকে মাটিতে পুঁতে ফেলা হবে।

সাননিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি পৌঁছেছেন ৬৫৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী, ১৮ মৃত্যু

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে...

অস্ট্রেলিয়ায় স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশকে ফোন বাংলাদেশির

অস্ট্রেলিয়ার সিডনি শহরে স্ত্রী ও দুই সন্তানকে হত্য...

আন্তর্জাতিক তায়কোয়ানডো রেফারি প্রশিক্ষণে বাংলাদেশের ৩ কুক্কিয়ন

আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এই প্রথম তিনজন তায়...

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধ...

বিভিন্ন দেশে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে বাংলাদেশে একটি মহিষের...

শিগগিরই দেশে ফিরব: শেখ হাসিনা

বাংলাদেশে ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি শাসনামলের দি...

ময়নাতদন্ত শেষে হস্তান্তর, তদন্তে একাধিক সংস্থা

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি ভাড়া বাসা থেক...

ভূমিসেবা নিতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘...

*জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য*

বাংলাদেশে জুয়া এখন স্মার্টফোনের পর্দায় ছড়িয়ে পড়েছে। এর নানা ধরনের নাম থাকলেও...

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা