ছবি: সংগৃহীত
সারাদেশ

৬ দিন ধরে নিখোঁজ সাংবাদিক রবিউলের বাবা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া বাইতুস সালাম মসজিদ এলাকা থেকে নিখোঁজের ৬ দিনেও সন্ধান মেলেনি দৈনিক খোলা কাগজ পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক সাংবাদিক রবিউল ইসলামের বাবা আব্দুল ওহাব শেখের (৮০)।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ছেলে রবিউল ইসলামের বাসা থেকে বের হয়ে তিনি আর ফিরেননি।

বাবার নিখোঁজের ব্যাপারে সাংবাদিক রবিউল জানান, অসুস্থতার কারণে তিনি (বাবা) ভালোভাবে কথা বলতে ও চলাফেরা করতে পারেন না। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লুঙ্গি ও হাতে ছিল বেতের লাঠি। ঢাকার বিভিন্ন জায়গায় দিনরাত অনেক খোঁজাখুঁজি চলছে, মাইকিং করা হচ্ছে, তবু খোঁজ মিলছে না।

রবিউল জানান, তার বাবা আব্দুল ওহাব শেখের বাড়ি নড়াইলের লোহাগাড়া উপজেলার তালবাড়িয়া গ্রামে। এ বিষয়ে কদমতলী থানায় গত রোববার সাধারণ ডায়েরি (জিডি নং- ১২০৫) করা হয়েছে।

নিখোঁজ আব্দুল ওহাবকে কোনো সহৃদয় ব্যক্তি দেখে থাকলে বা তার খোঁজ পেলে ০১৭১০২৫৫৪৮৮, ০১৬৭৩২৩১৪০৪ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সাংবাদিক রবিউল ইসলাম ও তার স্বজনরা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

আনিস,সোমা ও পিয়াসহ ৭ জনের বিরুদ্ধে জিডি 

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, গালি, আপত্তিকর মন্তব্য ও অ...

কলেজ কেন্দ্রের কমিটি বাতিল ও অধ্যক্ষকে শোকজ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসির ভুল প্রশ্নে প...

হৃদযন্ত্র ভালো রাখতে মানসিক চাপ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ 

ব্যস্ত জীবন, কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব কিংবা আর্থিক অনিশ্চয়তা না...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

গোমতী বেড়িবাঁধে প্রায় সোয়া কোটির বেশি ক্ষতি 

সরকারি অর্থে বাস্তবায়িত কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ সড়কের সোলার আলোকায়ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা