চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
সারাদেশ

গাড়ির চাকা বিস্ফোরণে নিহত ১

চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর চকবাজার থানাধীন ওয়াসার মোড়ে গাড়ির চাকা বিস্ফোরণে বেলাল হোসেন (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে চাকায় হাওয়া দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন কুমিল্লার মনোহরগঞ্জ থানার বাইশ গ্রামের বাসিন্দা। তিনি এলাকার আজমীর ভলকানাইজিং শপের মালিক।

চকবাজার থানার এসআই বায়েজিত সজল বলেন, রাতে ওই দোকানে গাড়ির চাকায় হাওয়া দিচ্ছিলেন বেলাল। এ সময় চাকা বিস্ফোরিত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা