সারাদেশ

ঘুমন্ত অবস্থায় কামড় দিলো সাপ

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদরে সাপের কামড়ে আলিফ হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

আলিফ হোসেন সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের মাঠাপাড়ার লাবলুর ছেলে।

শিশুটির মা সাবিনা খাতুন বলেন, ‘আমার ছেলে শারীরিক প্রতিবন্ধী। রোববার রাতে কোনো এক সময় আমার ছেলেকে ঘুমের মধ্যে সাপে কামড় দেয়। বিষয়টি আমরা বুঝতে পারিনি। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুপুরের দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান জানান, শিশুটির শরীরে সাপের কামড়ের আলামত পাওয়া গেছে। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা