সারাদেশ

সাতক্ষীরায় ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক: প্রথম ধাপের ১৬১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯টি পৌরসভা এবং স্থানীয় সরকার পরিষদের কয়েকটি উপনির্বাচনের নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ দিন আজ। সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে এসব নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

ইসি জানিয়েছে, নির্বাচনী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। ২০ সেপ্টেম্বর দেশের ৬টি জেলার ২৩টি উপজেলার ১৬১ ইউপিতে ভোটগ্রহণ হবে। নির্বাচনী এলাকায় কোনও সাধারণ ছুটি থাকছে না। তবে নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীগণ সাধারণ ছুটির আওতায় থাকবেন। এছাড়া ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ছুটি নিতে পারবেন সাধারণ নাগরিকরা।
আজ শেষ হচ্ছে ১৬১টি ইউপি নির্বাচনের প্রচারণা, সোমবার ভোট

আগামী ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম সাতক্ষীরা জেলার তালা উপজেলা। উপজেলার পাটকেলঘাটা থানায় পাঁচটি ও তালা থানায় সাতটি ইউনিয়ন রয়েছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, জনমনে উচ্ছ্বাস ততই বাড়ছে। বিরোধী দল বিএনপি নির্বাচনে প্রার্থী না দিলেও আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা সুবিধাজনক স্থানে, তাও বলা যাচ্ছে না। কারণ বেশির ভাগ ইউনিয়নে আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তালা উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জন প্রার্থী মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে ১১ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এই বিদ্রোহী প্রার্থীরা নৌকার প্রার্থীদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন। অনেক ইউনিয়নে নৌকার প্রার্থীরা কোণঠাসা হয়ে পড়েছেন। সাধারণ ভোটাররা বলছেন, বিগত দিনে যাঁদের দিয়ে এলাকার উন্নয়ন হয়েছে; সুখ-দুঃখে যাঁদের পাশে পাওয়া যাবে তাঁদেরই ভোট দেবেন।

সরেজমিনে জানা যায়, বেশির ভাগ বিদ্রোহী প্রার্থীকেই আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা সমর্থন দিচ্ছেন। এতে সংঘর্ষ-সহিংসতা বাড়ার আশঙ্কা করছেন ভোটার-সমর্থকেরা।

অন্যদিকে, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ জানান, বিদ্রোহী প্রার্থীদের তালিকা ঢাকায় পাঠানো হয়েছে। তাঁদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। তবে বিদ্রোহীদের সতর্কবার্তা এবং বহিষ্কারের সিদ্ধান্তও খুব বেশি কাজে আসছে না।

ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (বিএনপি-সমর্থিত) জাহাঙ্গীর হোসেন বলেন, আবারও জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। পাটকেলঘাটার নগরঘাটা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে জয় সুনিশ্চিত।

ভোটারদের শঙ্কা প্রসঙ্গে তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জ্বালানি তেলের সংকটে দেশ

পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকটে গাড়ির সারি এখনও ঘণ্টার পর ঘণ্টা থাকছ...

সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনকে অর্থদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ায় শখের বশে বিপুলসংখ্যক পাখি শিকার করে স্থানীয়দের হাতে অবর...

নেপালে বালেন্দ্র শাহ সরকারের যাত্রা

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আর...

প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ফের ইরানের হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা...

১৫০ টাকা বেশি ভাড়া নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা    

নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহী সা...

প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ফের ইরানের হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা...

নেপালে বালেন্দ্র শাহ সরকারের যাত্রা

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আর...

জ্বালানি তেলের সংকটে দেশ

পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকটে গাড়ির সারি এখনও ঘণ্টার পর ঘণ্টা থাকছ...

১৫০ টাকা বেশি ভাড়া নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা    

নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহী সা...

সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনকে অর্থদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ায় শখের বশে বিপুলসংখ্যক পাখি শিকার করে স্থানীয়দের হাতে অবর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা