সারাদেশ

কাদের মির্জার আলটিমেটাম

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: ফের আলটিমেটাম দিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাত দিনের সময় বেঁধে দিয়ে এই আলটিমেটাম দিয়েছেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবু নাছের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজ, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।

আবদুল কাদের মির্জা বলেন, আগামী সাত দিনের মধ্যে কোম্পানীগঞ্জের সব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি জানাচ্ছি। অন্যায়ভাবে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মুক্তির দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমি যখন বলি বঙ্গবন্ধুকে হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। তখন অনেকে আমার বিরুদ্ধে অপপ্রচার করে। জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় রাঙা আমাকে নিয়ে মিথ্যাচার করেছেন। রাঙা সাহেব কি জিনিস, তা সবাই জানে। রাঙা পরিবহন জগতের সবচেয়ে বড় চাঁদাবাজ।

মেয়র আবদুল কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জে দ্রুত গ্যাস সংযোগ ও চর এলাহীর ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। যদি সাত দিনের মধ্যে এসব দাবি পূরণ করা না হয়, তাহলে আগামী শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকে কোম্পানীগঞ্জজুড়ে তীব্র আন্দোলন হবে।

তিনি আরও বলেন, আমার নেতাদের গ্রেফতার করে টাকার বিনিময়ে সাংবাদিক মুজাক্কির ও সিএনজিচালক আলাউদ্দিন হত্যা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা (পিবিআই) আমার কর্মীদের কাছে থেকে জনপ্রতি সাড়ে তিন লাখ টাকা করে চেয়েছেন। এই টাকা না দেওয়া আমার কর্মীদের শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

কাদের মির্জা বলেন, শেখ হাসিনার সব অর্জন দুর্নীতিবাজরা ও প্রশাসন শেষ করে দিচ্ছে। এটা আমরা মানতে পারি না। আওয়ামী লীগের কাছে মানুষ অনেক কিছু আশা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করব তিনি যেন মানুষের হৃদয়ের ভাষা বোঝার চেষ্টা করেন, তাহলে দেশের উন্নতি হবে।

জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু জাতীয় স্লোগানের দাবি জানিয়ে কাদের মির্জা বলেন, বাংলাদেশে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় অনেকে ভিন্নভাবে দেখেন। জয় বাংলা হলো জাতীয় স্লোগান। আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, ‘জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু’ জাতীয় স্লোগান করা হোক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা