সারাদেশ

জাজিরা ও নড়িয়ার ৩০ গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: পদ্মা ও মেঘনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকার ফলে শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জাজিরা ও নড়িয়া উপজেলার চরালসহ নড়িয়া পৌর এলাকার কিছু কিছু এলাকা ও জাজিরা পৌরসভার কিছু কিছু এলাকার অনেক বাড়িতে পানি ঢুকে পড়েছে।

নৌকা ও কোষা ছাড়া ঐ এলাকার লোকজন চলাফেরা করতে পারছেন না। এক কথায় পানি বন্দী হয়ে পড়েছেন তারা। বন্যার পানিতে কমপক্ষে ৫০টি বিদ্যালয়ের মাঠ তলিয়ে গেছে। এছাড়া কমপক্ষে ১৫টি বিদ্যালয়ের ক্লাস রুমে পানি ঢুকেছে। বিশেষ করে নড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অধিকাংশ বাসা বাড়িতে পানি ঢুকেছে।

সরেজমিনে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত ১৩ আগস্ট থেকে পদ্মা নদীর পানি সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পানি প্রতিদিনই বেড়ে চলেছে। নড়িয়া উপজেলা চরআত্রা নওপাড়া, মোক্তারেরচর কেদারপুর ইউনিয়ন ও নড়িয়া পৌরসভার ১, ২, ৩, ৪, ৫ ও ৮নং ওয়ার্ডের বেশিরভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় ৬’শ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে।

এদিকে জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা, পূর্বনাওডোবা, পালেরচর, কুন্ডেরচর এলাকার অধিকাংশ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এরই সাথে পৌর এলাকার ২নং ওয়ার্ডের আহাদ্দি মাদবর কান্দি, বয়াতি কান্দি, জামাল মাদবর কান্দি, লাঢি কান্দি, ঢালি কান্দি এলাকায় বাড়ি ঘরে পানি ঢুকেছে। তারা পানি বন্দী হয়ে পড়েছেন। তারা নৌকা ছাড়া চলাফেরা করতে পারছেন না। গরু-ছাগল হাস-মুরগী নিয়ে পড়েছেন বিপাকে। অনেক জায়গায় নলকূপ ও বাথরুম প্লাবিত হয়েছে। বন্যার পানির জন্য শিশুরা হয়েছে ঘরবন্দী। কিছু কিছু এলাকায় পাকা ধান ও রোপা আমন, বোনা আমন তলিয়ে যাচ্ছে। জরুরি ভিত্তিতে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বন্যার পানিতে জাজিরা নড়িয়া, ভেদরগঞ্জ ও সদর উপজেলার কমপক্ষে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।

জাজিরা পৌরসভার মেয়র মো. ইদ্রিস মাদবর বলেন, বন্যার পানিতে ২নং ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকায় বাড়ি ঘরে পানি ঢুকে পড়েছে। পানি বন্দী হয়ে পড়েছে কমপক্ষে দুই শতাধিক পরিবার। সার্বক্ষণিক তাদের খোঁজ খবর রাখছি।

নড়িয়া পৌরসভার মেয়র এ্যাড. আবুল কালাম আজাদ বলেন, নড়িয়া পৌর এলাকার অধিকাংশই পানিতে তলিয়ে গেছে। বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছে লোকজন। ২/১দিন পানি বাড়তে থাকলে অধিকাংশ লোকজনদের আশ্রয় কেন্দ্রে নেয়া লাগবে। আমরা তাদের তালিকা প্রস্তুত করছি। সাধ্যনুযায়ী সহায়তার ব্যবস্থা করা হবে।

এ ব্যাপারে শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, জাজিরা উপজেলায় ১৯টি, নড়িয়া উপজেলায় ২১টি ও ভেদরগঞ্জ উপজেলায় ৪টি সদর উপজেলায় ৪টি বিদ্যালয়ের মাঠে পানি উঠেছে। নড়িয়া ৮টি বিদ্যালয়েল ক্লাস রুমে পানি ঢুকেছে। আশা করছি ২/১ দিনের মধ্যে পানি কমতে থাকবে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদ উজ্জামান বলেন, নড়িয়া তীরবর্তী যে গ্রামগুলোতে পানি প্রবেশ করেছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করা হচ্ছে। তাদের ত্রাণের আওতায় আনা হবে।

এছাড়া জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, পদ্মার পানি বাড়ছে। বিভিন্ন নিচু এলাকায় পানি ঢুকেছে। ওইসব এলাকায় মানুষের সহায়তা করার জন্য মাঠ পর্যায়ে কাজ চলছে। পদ্মার তীরবর্তী যেসব গ্রামের মানুষ পানি বন্দী ও ভাঙনের শিকার হয়েছেন, তাদের সহায়তা করা হচ্ছে।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা