সারাদেশ

ভাসছে ইলিশভর্তি ট্রলার, খোঁজ নেই জেলেদের

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন আলোর কোল এলাকায় এফবি মায়ের দোয়া নামে একটি ইলিশ বোঝাই ট্রলার ভাসতে দেখেছেন জেলেরা।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

তিনি বলেন, ‘সাগরে এভাবে মাঝি-মাল্লা ছাড়া ইলিশ বোঝাই ট্রলারটি ভাসছে কেন এর সঠিক কারণ বলা সম্ভব না। সম্ভবত গভীর সমুদ্রে মাছ ধরার পর ঘাটে ফেরার পথে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় ট্রলারের মাঝি-মাল্লারা হয়তো অন্য ট্রলারে উঠে নিজেদের জীবন রক্ষা করেছেন। তবে ট্রলারের মালিককে খোঁজ করা হচ্ছে। বিষয়টি পশ্চিম কোস্ট গার্ড স্টেশনকে জানিয়েছি। ট্রলারটি উদ্ধারের জন্য তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।’

কোস্ট গার্ড পশ্চিম জোনের কমান্ডার লেফটেন্যান্ট মেজবাহ বলেন, ‘একটি ট্রলার সাগরে ভাসছে, এমন সংবাদ শুনে আমরা সঙ্গে সঙ্গে ট্রলারটিকে উদ্ধারের জন্য রওনা দিয়েছি। ট্রলারটি উদ্ধার করে তীরে নিয়ে আসার পর সঠিক কারণ জানা যাবে। এখন পর্যন্ত ট্রলারটির মালিকপক্ষের কাছ থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর...

নানা আয়োজনে ভোলায় লালনের তিরোধান দিবস পালিত

বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে...

দোকানের সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে মালামাল চুরি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার থানা রোডে মোল্যা ফাস্টফুড কর্নার নামে একটি দোকানে...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা