সারাদেশ

ফার্মেসিতে নেশা-যৌন উত্তেজক ট্যাবলেট

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার একটি ফার্মেসি থেকে নেশা ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- রাজশাহী নগরীর লক্ষ্মীপুর কাজিহাটা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মো. আবদুস সাত্তার (৬৫), গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার টুটাপাড়ার মৃত সুলতান শেখের ছেলে মো. আখিনুর শেখ (৩০) ও বগুড়া জেলার গাবতলী থানার বাইগুনি বাওইটোনা এলাকার মো. ডাবলু মিয়ার ছেলে মো. ফারহান আদিল (১৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে নগরীর লক্ষ্মীপুর এলাকার মডেল মেডিসিন মার্কেটের মেসার্স মনোয়ারা ফার্মেসিতে অভিযান চালায় র‌্যাব। এ সময় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, এক হাজার ৪৯০ পিস যৌন উত্তেজক ওষুধ, চারটি মোবাইল, পাঁচটি সিমকার্ড, একটি মেমোরিকার্ড ও নগদ এক লাখ ২৭ হাজার ৬০০ টাকাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিক্রয় নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ বিক্রি করতেন বলে স্বীকার করেছেন গ্রেফতাররা। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা