সারাদেশ

জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত

নিজস্ব প্রতিনিধি, আমতলী (বরগুনা): বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর টেপুরা গ্রামের বিধবা অজিফা বেগম (৬১) বাস্তবে জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত তিনি। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিধবা ভাতার জন্য আবেদন করতে গিয়ে ভোটার তালিকায় তার নাম মৃতদের তালিকায় দেখতে পান।

জানা যায়, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর টেপুরা গ্রামের অজিফা বেগমের (৬১) স্বামী এবর সিকদার ২০ বছর আগে মারা যান। ছেলেরা বিয়ে করে অন্যত্র চলে যাওয়ায় কষ্টে দিনযাপন করছেন তিনি। বয়স হওয়ায় এখন আর কাজ করতে পারছেন না তিনি। বিধবা ভাতায় নাম অন্তর্ভুক্ত করতে মঙ্গলবার হলদিয়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে অনলাইনে আবেদন করতে যান। অনলাইনে আবেদন করতে গিয়ে দেখেন, ভোটার তালিকায় অজিফা বেগম মৃত।

তিনি বলেন, ‘মুই গরিব মানুষ। মানুষের বাড়ি কাম হইরা খাই। এহন ভাতার ট্যাহার লইগ্যা আবেদন হরতে আইয়্যা হুনি ভোডার তালিকায় মুই মারা গেছি। মুই মরার আগেই মোরে মাইরা হালাইছে। এহন ভিক্ষা হরা ছাড়া মোর কোনো উপায় নাই।’

এ বিষয়ে হলদিয়া ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক জানান, অজিফা বেগম জীবিত। এটি খুবই দুঃখজনক যে ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তার ভোটার তালিকা সংশোধন করা না গেলে তিনি বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন না।

তিনি আরও বলেন, আবেদন করতে না পারলে একজন দরিদ্র অজিফা তার অধিকার থেকে বঞ্চিত হবেন। আশা করি নির্বাচন অফিস দায়িত্ব নিয়ে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে অজিফার ভোটার তালিকা সংশোধন করে দেওয়ার উদ্যোগ নেবে।

আমতলী উপজেলা নির্বাচন অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, জীবিত অজিফাকে ভোটার তালিকায় মৃত দেখানো এটা হয়তো ভুলক্রমে হয়েছে। অজিফার জীবিত থাকার প্রমাণসহ আবেদন করলে অল্প সময়ের মধ্যে সংশোধন করে দেওয়া হবে।

সান নিউজ/এমএইচ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা