সারাদেশ

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় মায়ের অভিযোগে এক মাদকাসক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শাহরিয়ার আলম (২০)।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়। দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার শাহরিয়ার আলম উপজেলার মনিগ্রাম হাজীপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক সেবন করেন শাহরিয়ার। তাকে পরিবারের পক্ষ থেকে বোঝানোর পরও শোনেননি। নেশার জন্য বাবা-মাকে অত্যাচারও করতেন তিনি। বিভিন্ন সময় বাড়ির জিনিসপত্র বিক্রি করেছেন। বাঁধা দিতে গেলে বাবা-মাকে কুপিয়ে হত্যারও ভয় দেখাতেন। আজ তার মা বাধ্য হয়ে থানায় অভিযোগ করেন।

শাহরিয়ারের মা বলেন, ‘নেশার টাকার জন্য বাড়ির জিনিসপত্র বিক্রি করেছে শাহরিয়ার। সুযোগ পেলে অন্যের জিনিসপত্রও চুরি করার চেষ্টা করতো সে। বিভিন্নভাবে বোঝানোর পরও মাদক সেবন করতো। তাই কোনও উপায় না পেয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি।’

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আজ সকালে লিখিত অভিযোগের প্রেক্ষিতে শাহরিয়ার আলমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা