সারাদেশ

নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর রাজপাড়া থানার অচিনতলা এলাকায় মমিনুল ইসলাম পিয়াস (১৭) নামের এক কিশোর নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে বলে জানা যায়।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম জুয়েল হোসেন (৫০)। খুনি মমিনুলকে স্থানীয় লোকজন পিয়াসকে বাড়িতে আটকে রেখে পুলিশে দেয়।

নিহতের স্ত্রী মর্জিনা খাতুন জানান, নেশার টাকা না পেয়ে ছেলে তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে এ জন্য পিয়াস পালাতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, মরদেহ হাসপাতালে রয়েছে। ছেলে পিয়াসকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে নিজের সন্তান মুমিনুল ইসলাম পিয়াস এমনটি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা