সারাদেশ

ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের পূবাইলের মাজুখান এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি ও কতগুলো ঘর পুড়েছে সে তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

জানা গেছে, সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর মাজুখান এলাকায় আগুন লাগে। ঝুট গুদামের আগুন বিবেচনায় টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে উত্তরা থেকে একটা ইউনিট, গাজীপুর থেকে একটি ও হেড কোয়ার্টার থেকে একটা ইউনিটসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ছয়টি ইউনিটের ১৯টি হোস বিভিন্ন জায়গা দিয়ে খুলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে।

ফায়ার সার্ভিসের ঢাকা জোনের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম জানান, গাজীপুরের পূবাইলের মাজুখান এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে আগুন নির্বাপণের কাজ চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা