সারাদেশ

পুকুর ঘাটে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চাটখিলের নোয়াখলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বজ্রপাতে ফৌজিয়া আক্তার মুক্তা (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) ফজরের সময় বাড়ির পুকুর ঘাটে ওজু করতে গেলে এ ঘটনা ঘটে।

মুক্তা চাটখিলের নোয়াখলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন বুলবুল মেম্বারের স্ত্রী।

জানা গেছে, রোববার ভোরে ওই গৃহবধূ ফজরের নামাজ পড়তে ওজু করার জন্য বাড়ির পুকুর ঘাটে যান। এসময় বজ্রপাতের শিকার হয়ে সেখানেই মারা যান তিনি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা