সারাদেশ

কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ জন মারা গেছেন। এছাড়া এতে বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনাটি নিশ্চিত করেছেন।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত ট্রেন সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলো। কুলাউড়া রেলওয়ে জংশন পার হয়ে ভাটেরা স্টেশন এলাকায় রেলক্রসিংয়ে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।

স্থানীয় সূত্রে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, মাইক্রোবাসটি ট্রেন অতিক্রম করার সময় নিয়ম না মেনেই রেলক্রসিং পার হচ্ছিলো। এ সময় চলন্ত ট্রেনের সামনে পড়ে প্রচন্ড বেগের ধাক্কায় ছিটকে পড়ে মাইক্রোবাস।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভুষণ রায় জানান, স্থানীয়দের মাধ্যমে জেনেছি ৩ জন মারা গেছেন। ঘটনাস্তলের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা