সারাদেশ

পাঞ্জাবির পকেটে মিললো ৯৪০ ইয়াবা

নিজস্ব প্রতিনিধি, ফেনী: ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে পাঞ্চাবির পকেট থেকে ৯৪০ পিস ইয়াবাসহ মো. ইলিয়াছ (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য চার লাখ ৭০ হাজার টাকা।

আটক ইলিয়াছ কক্সবাজার জেলার টেকনাপ উপজেলার নাছির পাড়া এলাকার সৈয়দ আহাম্মদের ছেলে।

র‌্যাব-৭ এর অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে র‌্যাব সদস্যদের দেখে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে ইলিয়াছকে আটক করা হয়। পরে তার পাঞ্জাবির পকেট থেকে ৯৪০ পিস ইয়াবা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে ফেনীর বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করেছেন ইলিয়াছ। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা