সারাদেশ

নওগাঁয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: নওগাঁয় বিদেশী অস্ত্র ও মাদকসহ আফফার হোসেন (৪৬) নামের এক চিহ্নিত অস্ত্র ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাতে নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আবদল মান্নান মিয়া এ তথ্য জানান। আফফার খাঁ-পাড়ার জহির সোনারের ছেলে।

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিনের নেতৃত্বে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশেী পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি, ৫৩ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির ২ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বদলগাছী থানায় চোরাচালান ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, সে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে অস্ত্র ও মাদক ব্যবসা করত। তার বিরুদ্ধে নওগাঁর বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। যার মধ্যে চোরাচালান ১২টি, অস্ত্র মামলা একটি ও মাদক আইনে একটি।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিন, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা