সারাদেশ

বেড়েছে তেল-চিনি-আটা-ময়দার দাম

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ায় এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কেজিপ্রতি আট টাকা, খোলা সয়াবিন তেল, আটা-ময়দা ও কালাইয়ের দাম ছয় টাকা বেড়েছে।

বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের পৌর বাজার ও বড় বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, গত এক সপ্তাহ আগে এখানে খোলা সয়াবিন তেল ১৩০ টাকা, চিনি ৭০ টাকা, আটা-ময়দা ২৪ টাকা ও কালাই ১২৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বর্তমানে চিনির দাম কেজিপ্রতি আট টাকা, খোলা সয়াবিন তেল, আটা-ময়দা ও কালাইয়ের দাম ছয় টাকা বেড়েছে।

ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের কোনো ধরনের মনিটরিং না থাকায় কুষ্টিয়ার বাজারে নিত্যপ্রয়োজনীয় এসব জিনিসপত্রের দাম দফায় দফায় বাড়ছে।

কুষ্টিয়ার বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বাজারদর নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। অসৎ উপায় অবলম্বন করে কেউ যদি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা