সারাদেশ

প্রেমিককে পিটিয়ে হত্যা, বাবা-মেয়ে আটক

নিজস্ব প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর): রাজধানীর ভাটারা এলাকায় রিগ্যান রোজারিও (২৫) নামে এক খ্রিস্টান যুবককে বাসায় ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগে জীবন গোমেজ (৫০) ও তার মেয়ে প্রিয়াংকা গোমেজ (২০)কে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের সাগরের মোড় এলাকার নিজ বাড়ি থেকে তাদেকে আটক করা হয়। পরে ওই রাতেই বাবা-মেয়েকে রাজধানী ঢাকার ভাটারা থানায় হস্তান্তর করেছে পুলিশ।

এর আগে গত শনিবার (২৮ আগস্ট) বিকালে ভাটারা এলাকার ছোলমাইদ মহল্লার জীবন গোমেজের বাসার টয়লেট থেকে রিগ্যান রোজারিওর (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। রিগ্যান বড়াইগ্রামের জোনাইল দ্বারিকুশী গ্রামের মৃত প্রফুল্ল রোজারিও'র ছেলে।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুক্তারুজ্জামান জানান, শনিবার বিকালে ছোলমাইদ মহল্লার ৬ তলা ভবনের তিনতলাস্থ জীবন গোমেজের ভাড়া বাসার তালা ভেঙে রুমে ঢুকে তল্লাশি চালিয়ে টয়লেট থেকে রিগ্যানের মৃতদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার রাত ৮টার পর কোন এক সময়ে রিগ্যান ওই বাসায় আসে। পরে তারা উভয়ে মদ পান করে। এক পর্যায়ে মদ্যপ অবস্থায় জীবন তাকে বেধড়ক মারধর করলে তার মৃত্যু হয়। পরে তাকে টয়লেটে আটকে রেখে বাসা তালা দিয়ে বাবা ও মেয়ে নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় নিজ বাড়িতে আত্মগোপন করেন।

ওসি মুক্তারজ্জামান জানান, অন্যদিকে রিগ্যানের পরিবারের সদস্যরা তার মোবাইল ফোন দীর্ঘসময় বন্ধ পেয়ে ও অনেক খোঁজ করে সন্ধান না পাওয়ায় ভাটারা থানায় এজাহার দায়ের করে। পরে থানা পুলিশ প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে রিগ্যানের মোবাইল ফোনের নাম্বার ও কল বিশ্লেষণ করে জীবনের বাসা থেকে মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বোন আলো রোজারিও আটককৃত বাবা ও মেয়েসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে রিগ্যানের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের সম্পর্ক রয়েছে। যা বাবা মেনে নিতে পারেনি। মেয়ের কাছ থেকে সরে যাওয়ার জন্য বাবা তাকে কৌশলে ডেকে নিয়ে মদ পান করিয়ে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে তার মৃত্যু হলে তারা কি করবে ভেবে না পেয়ে বাসা তালা দিয়ে আত্মগোপন করার চেষ্টা করেন তারা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা