সারাদেশ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার (২১ আগস্ট) রাতে ঢাকার মগবাজার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মশিউর রহমান রনি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক। সম্প্রতি পুলিশের পোশাক খুলে নেওয়ার হুমকি দিয়ে আলোচনায় আসেন তিনি।

মশিউর রহমান রনির ভাই রানা জানান, রনিকে ঢাকার মগবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। কি কারণে কোন মামলায় তাকে গ্রেফতার করেছে তা বলতে পারছি না। তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলোতে সে জামিনে রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। সে একাধিক মামলার আসামি। এসব মামলায় তাকে তথ্য-প্রযুক্তির মাধ্যমে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

দুই বাংলাদেশির শিরশ্ছেদের ভিডিও নিয়ে মিথ্যা প্রচার

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যক...

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে ‘মাদা...

ত্রিদেশীয় সিরিজ মিস করা লিটনের স্ক্যান রিপোর্ট স্বস্তিদায়ক

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক লিটন দাসের ফিটনেস নিয়ে চলা উৎকণ্ঠার অব...

ইশরাকে হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্...

জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের শীর্ষ বৈঠকের দোরগোড়ায় ইউরোপ

ইউরোপীয় ভূরাজনীতিতে চলমান উত্তেজনা এবং ইউক্রেন সংঘাতের স্থায়ী সমাধানের পথ খু...

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে ৫ ইউরোপীয়

পুরুষদের ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা