সারাদেশ

বাবার লাশ নেয়ার পথেই মায়ের মৃত্যুর খবর

নিজস্ব প্রতিবেদক: হাসপাতাল থেকে বাড়িতে বাবার লাশ নিয়ে আসার পথিমধ্যেই মায়ের মৃত্যুর খবর এলো। একই দিনে বাবা-মাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন তাদের সন্তানরা। স্বামীর মৃত্যুর ৬ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যুর এমন ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায়।

জানা যায়, নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের বড়বাড়ির বাসিন্দা সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মো. আবুল কাসেম (৮১) শনিবার সকাল সাড়ে ৬টায় ও তার স্ত্রী খাদিজা বেগম (৭১) দুপুর ১২টায় করোনা আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার আসরের নামাজের পর আলীয়াবাদ দক্ষিণপাড়া কবরস্থান মাঠে আবুল কাসেমের জানাজা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়ার পর তার লাশ আলীয়াবাদ জামে মসজিদের পাশে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এবং বাদ মাগরিব জানাজা শেষে খাদিজা বেগমকে স্বামীর পাশেই দাফন করা হয়েছে।

আবুল কাসেম ও খাদিজা বেগম নবীনগর প্রেস ক্লাবের সাবেক সদস্য আল মামুন ও আল মাসুম রাব্বির বাবা-মা। এই দম্পতি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাদের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে নবীনগর প্রেস ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজসহ বিশিষ্টজনরা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা