সারাদেশ

সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিনিধি,বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার গৌরনদী ফায়ার সার্ভিস অফিসের সামনে প্রাইভেট কারের ধাক্কায় আহত দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২১ আগস্ট) গৌরনদী হাইওয়ে থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ প্রাইভেটকারটি জব্দ করেছে তবে চালক পলাতক।

নিহতরা হলেন, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর পখিরা গ্রামের আব্দুর রশিদ সরদারের পুত্র মাছ ব্যবসায়ী বাদল সরদার (৪৫) ও একই গ্রামের ইয়াকুব মালের পুত্র লোকমান মাল (৪৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাছের পোনা নিয়ে ভ্যান যোগে গৌরনদী যাওয়ার পথে গৌরনদী উপজেলার গৌরনদী ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে প্রাইভেট কার মাছের ভ্যানটিকে ধাক্কা দিলে দুই মাছ ব্যবসায়ী আহত হয়। এ সময় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে বিকেলে আহত দুই মাছ ব্যবসায়ীকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় দুই মাছ ব্যবসায়ী শুক্রবার বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় শনিবার গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রাইভেটকারটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা