সারাদেশ

বগুড়ায় স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি,বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে ২ জন ও মাদকসহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ আগস্ট) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোর্ট হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী গত বৃহস্পতিবার বেলা ১২টায় তার নানার বাড়িতে যাওয়ার পথে একই উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিশা গ্রামের মনসের মাস্টারের ছেলে আরমান হোসেন (২২) ও কুন্দারহাটের হাফিজার রহমানের ছেলে টুকু মিয়া (৪৫) জোরপূর্বক ওই ছাত্রীকে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়।

পরে জাহাঙ্গীর আলম বাদি হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করে। শুক্রবার রাত সাড়ে ১০টায় থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম শাজাহানপুর থানার কালুজাম গ্রাম হতে অপহৃত ভিকটিম উদ্ধারসহ আরমান হোসেন (২২) ও টুকু মিয়াকে (৪৫) আটক করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ওই তিন আসামীকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা