সারাদেশ

স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ, ভিডিও ধারণ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে রাস্তা থেকে তুলে নিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) গণধর্ষণ ও ভিডিও ধারণ করা হয়েছে।

শনিবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে বেগমগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা। মামলায় ২ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার হলেন- উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আব্দুর রহমান (২৮) ও একই গ্রামের দুলালের ছেলে মো. ইব্রাহিম (২৪)।

জানা গেছে, ওই স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। শুক্রবার বিকেল ৩টার দিকে নিজ বাড়ি থেকে পাশেই বান্ধবীর বাড়িতে যাচ্ছিল সে। পথে আব্দুর রহমান (২৮) তাকে রাস্তা থেকে মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়। এরপর তাকে নির্মাণাধীন একটি ফাঁকা বাড়িতে নিয়ে ওড়না দিয়ে হাত বেঁধে ধর্ষণ করে। পরে আব্দুর রহমান একই গ্রামের তার বন্ধু ইব্রাহিমকে (২২) ফোন করে এবং নির্যাতিত স্কুলছাত্রীকে আব্দুর রহমানের বাড়িতে নিয়ে যায়। সেখানে আব্দুর রহমান তাকে আবারও ধর্ষণ করে এবং ইব্রাহিম ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। এরপর ইব্রাহিম ধর্ষণ করে এবং আব্দুর রহমান ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। একপর্যায়ে সন্ধ্যার পর আব্দুর রহমান নির্যাতিতা স্কুলছাত্রীর কানে থাকা স্বর্ণের দুল ও নাকফুল ছিনিয়ে নিয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। ওই স্কুলছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. কারুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুইজন ধর্ষণ ও অলংকার ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। ওই স্কুলছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা