সারাদেশ

বরিশালে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (২১ আগস্ট) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে পরিচ্ছন্ন কর্মীরাও অংশগ্রহণ করেন।

সিটি করপোরেশনের কর্মকর্তা বেলায়েত বাবলুর সঞ্চালনায় মানববন্ধনে করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল হাজবুন, রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার, পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক মাসুমসহ অনেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সংঘর্ষের কথা উঠে আসছে বুধবারের রাতের ঘটনায়। কিন্তু তা নয়; আমাদের কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলা চালানো হয়েছে। মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে; যা অনৈতিক। আমাদের স্টাফরা এখন গ্রেফতার আতংকের মধ্যে রয়েছে।

ষড়যন্ত্র করে বরিশালের প্রাণ ভোমড়া সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। এ মামলা প্রত্যাহার করা না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।

মানববন্ধনে বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা