সারাদেশ

মদপানে অসুস্থ ৩ যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ারে ‌মদপানে অসুস্থ তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পাঁচ এলাসিন গ্রামে এ ঘটনা ঘটে। দেলদুয়ার থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- উপজেলার পাঁচ এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া (২২), বাবুল মিয়ার ছেলে মো. পারভেজ (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস (২৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিন বন্ধু মিলে আরেক বন্ধু নাসিরের মুদি দোকানে বসে মদপান করে। এরপর তিন জনই অচেতন হয়ে পড়ে। এক ক্রেতা দোকানে আসলে তাদেরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে জানান। খবর পেয়ে পরিবারের লোকজন তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক নাসির ও পারভেজকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে আক্কাসও মারা যান।

ওসি সাজ্জাদ হোসেন বলেন, রাতে তিন জন মিলে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তারা কোন জায়গা থেকে মদ কিনেছিলেন, সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা