সারাদেশ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্য আরেক ছাত্র আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার সরাইগাছি-আড্ডা সড়কের বারিন্দার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্রের নাম আব্দুল হালিম (১৮)। সে দয়াহার শেখপাড়া ফয়জিয়া দারুল উলুম মাদ্রাসার হাফতম শ্রেণির ছাত্র ও দিঘা বিশইল গ্রামের একরামুল হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা ছুটির পর হাকিম নিজ বাড়িতে যাওয়ার জন্য অপর একজন ছাত্রকে সঙ্গে নিয়ে সাইকেল যোগে সরাইগাছি মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় সরাইগাছি-আড্ডা সড়কের বারিন্দার মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুত গতির শ্যালো মেশিন চালিত গাড়ি তাঁর সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সাইকেলে থাকা দুজনই সড়কের ওপর ছিটকে পড়ে গেলে গাড়িটি হাকিমকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে হাকিম ঘটনাস্থলেই মারা যায়। আহত অপর ছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সে বাড়িতে ফিরে গেছেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে তবে চালত পলাতক রয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা