সারাদেশ

চট্টগ্রামে আরও ১০ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে নতুন করে একদিনে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ৩০১ জন। শুক্রবার (২০ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৯১৭ জনের নমুনা পরীক্ষা করে ৩০১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ১৬১ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। এগুলো হলো- লোহাগড়ায় ৮, সাতকানিয়ায় ২০, বাঁশখালীতে ১, আনোয়ারায় ১০, চন্দনাইশে ৮, পটিয়ায় ৩, বোয়ালখালীতে ৮, রাঙ্গুনিয়ায় ১, রাউজানে ৩৬, ফটিকছড়িতে ১৫, হাটহাজারীতে ২৪, সীতাকুণ্ডে ৫ ও মিরসরাইয়ে ১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত ৯৬ হাজার ৫০৩ জন আক্রান্ত হয়েছেন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭০ হাজার ৬৪৩ জন। বাকি ২৫ হাজার ৮৬০ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ২ জন নগরের বাসিন্দা, বাকি ৮ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৬৪ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫০২ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা