সারাদেশ

টয়লেটে উধাও ধর্ষণের ২ আসামি, ৩ পুলিশ বরখাস্ত

নোয়াখালী প্রতিনিধি: টয়লেটে গিয়ে পালিয়ে যান ধর্ষণ মামলার দুই আসামি। এ ঘটনায় নোয়াখালী সোনাইমুড়ী থানা পুলিশের ৩ সদস্য সাময়িক বরখাস্ত হয়েছেন। এছাড়া পরিদর্শক (তদন্ত) জিসান আহাম্মদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চট্টগ্রাম রেঞ্জ অফিসকে বলা হয়েছে।

সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- সোনাইমুড়ী থানার এসআই ফারুক হোসেন, কনস্টেবল আসমা আক্তার ও আব্দুল কুদ্দুস।

এদিকে এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা। পুলিশ জানিয়েছে, কমিটির দেওয়া প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বুধবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পালানো আসামিদের বিরুদ্ধে মুন্সীগঞ্জের গাজারিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে। অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে গজারিয়া এলাকায় হাইওয়ে সড়কের পাশে একটি হোটেলের টয়লেট থেকে মো. জুয়েল (২৪) ও মো. দেলোয়ার হোসেন (২৮) নামে ধর্ষণ মামলার দুই আসামির পালিয়ে যান।

পুলিশ জানায়, আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার জন্য আসামি ও ভিকটিমকে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে নিয়ে যায় সোনাইমুড়ী থানা পুলিশ। ফেরার পথে দুপুরের ওই হোটেলে খাবার খেতে নামেন সবাই। এসময় দুই আসামি পুলিশ পাহারায় টয়লেটে ঢুকেন এবং দুজনই টয়লেটের জানালা ভেঙে পালিয়ে যান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা