সারাদেশ

বৃহস্পতিবার থেকে ঢাকা-না.গঞ্জ রুটে চলবে ট্রেন

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। কঠোর বিধিনিষেধ শিথিলের এক সপ্তাহ পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল থেকে ট্রেন চলাচল শুরু হবে।

নারায়ণগঞ্জ স্টেশনমাস্টার কামরুল ইসলাম খান জানান, বৃহস্পতিবার থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে পুনরায় ট্রেন চলাচল শুরু হচ্ছে। তবে ১৬ জোড়ার পরিবর্তে এদিন থেকে সকালে চার জোড়া, বিকেলে চার জোড়া এবং দুই জোড়া ডেমোসহ মোট ১০ জোড়া ট্রেন চলবে।

তিনি আরও জানান, পথটি এখন চলাচলের উপযোগী রয়েছে কিনা তা দেখার জন্য ডেমো ট্রেন দিয়ে ট্রায়েল দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা সংক্রমণের শুরুতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপরই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধ করা হয় ট্রেন চলাচল। ছয় মাসের বেশি সময় বন্ধের পর চালু হয় ট্রেন। তবে সেবার ট্রেন চালুর পরপরই দুইবার লাইনচ্যুতের ঘটনা ঘটে। করোনার সংক্রমণ বৃদ্ধি পেলে পুনরায় বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। সেই থেকে এখন পর্যন্ত বন্ধই রয়েছে ট্রেন চলাচল।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা