সারাদেশ

পেটের ভেতর মিললো ৪২৫০ ইয়াবা 

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪ হাজার ২৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- নারায়ণগঞ্জের বন্দর এলাকার দড়ি সোনাকান্দার মৃত শামসুল হকের মেয়ে শামসুন্নাহার আক্তার শারমিন (৩৮) ও একই জেলার তামাকপট্টি এলাকার মৃত মিসির আলীর ছেলে মো. সোহাগ ইসলাম (৩৫)।

র‍্যাব-১১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শারমিন ও সোহাগ দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে পেটের ভেতর ইয়াবা ট্যাবলেট নিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরবেলা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে চিকিৎসকের সহযোগিতায় তার পেট থেকে ৪ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা