সারাদেশ

গাছের মাথায় বসে থাকার পর হলেন লাশ! 

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: ৫০ বছর বয়সী নিজার লস্কর নিজ বাড়ির আঙিনায় নারকেল পাড়তে গাছে ওঠেন। গাছে উঠে নারকেলও পাড়েন তিনি। কিন্তু ২০ মিনিট পার হলেও বাড়ি না ফেরায় খুঁজতে থাকেন স্বজনরা।

একপর্যায়ে তাকে সেই গাছের মাথায় বসে থাকতে দেখেন তারা। প্রায় পাঁচ ঘণ্টা পর নিজারের লাশ নামায় ফায়ার সার্ভিস।

ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায়। নিজার লস্কর উপজেলার শাসন গ্রামের আওয়াল লস্করের ছেলে। তিনি নারকেল গাছেই স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করছে স্থানীয়রা।

প্রতিবেশী শাহীন শেখ বলেন, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির বাগানে নারকেল পাড়তে গাছে ওঠেন নিজার। ২০ মিনিট পার হলেও নিজার বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বাগানে খুঁজতে যান। এ সময় তাকে নারকেল গাছের ওপরের ডগায় বসে থাকতে দেখেন তারা।

অনেক ডাকাডাকির পরও নিজারের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের জানানো হয়। পরে একজন গাছে উঠে নিজারকে ডাকাডাকি করেন। এরপরও কোনো সাড়া মেলেনি। ৬০ ফুট উঁচু ওই গাছ থেকে নিজারকে নামাতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান জানান, বিকেল ৫টার দিকে শাসন গ্রামের ৫০ বছরের এক ব্যক্তি নারকেল গাছে উঠে আর নামতে পারছেন না খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যান। পরে নিজারকে রশি দিয়ে বেঁধে নিচে নামানো হয়। এরপর স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার রাতে নিজারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার বেশ কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা