সারাদেশ

ট্রাকে তুলে নেশাজাতীয় ওষুধ খাইয়ে হত্যা: গ্রেফতার ৭

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: কুমিল্লা থেকে ট্রাকে তুলে জাহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর সব লুটে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৬ আগস্ট) রাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ১০-১২ বছর ধরে বিভিন্ন কৌশলে যাত্রীদের অজ্ঞান করে টাকাসহ মালামাল লুট করছিলেন তারা।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ র‍্যাব-১১ এর সদর দফতরের অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।

গ্রেফতাররা হলেন- মো. সাইফুল ইসলাম (৩০), মো. শামীম (৪০), মো. রনি মিয়া টনি (৩০), মো. আবদুল মান্নান শেখ (২২), মো. সুমন (৩৮), মো. মামুনুর রশিদ (৩৫) ও মো. হাবিবুল্লাহ (৫২)।

তানভীর মাহমুদ পাশা জানান, গত ১৯ জুলাই নাটোরের সিংড়ায় যাওয়ার জন্য কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে অপেক্ষা করছিলেন ব্যবসায়ী জাহিদুল ইসলাম। কোনো বাস না পাওয়ায় সাইফুল ইসলাম নামে এক ট্রাকচালক তাকে পৌঁছে দেয়ার আশ্বাস দেন। তার সঙ্গে আরও চার সঙ্গী ছিলেন। একপর্যায়ে জাহিদুল ইসলামকে নেশাজাতীয় ওষুধ মিশ্রিত কোমলপানীয় খাইয়ে অজ্ঞান করেন তারা। পরে সবকিছু লুট করে জাহিদুল ইসলামকে দাউদকান্দি ব্রিজের সামনে ফেলে দেয়। ২১ জুলাই ওই স্থান থেকে জাহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গত ২৫ জুলাই রূপগঞ্জ থানায় মামলা করেন জাহিদুলের ছেলে মো. কাজল হোসেন।

তিনি আরও জানান, মূলহোতা মো. সাইফুল ইসলামসহ তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা