সারাদেশ

মাদক মামলায় বাস সুপারভাইজারকে মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধায় মাদক মামলায় মো. পারভেজ নামে বাসের এক সুপারভাইজারের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে এ আদেশ দেন জেলা দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১ নভেম্বর জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী মিনিবাসে তল্লাশি চালায় র‌্যাব। ওই সময় ৪৫০ গ্রাম হেরোইনসহ সুপারভাইজার পারভেজকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে আরও তিনজনকে আটক করা হয়। মামলাটি আদালতে আসলে দীর্ঘ শুনানির পর আজ রায় ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত পারভেজকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ প্রিন্স এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা