সারাদেশ

নির্মাণাধীন ব্রিজের গার্ডার নদীতে

নিজস্ব প্রতিনিধি,বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার সাতলা চৌমোহনী রাস্তার কচা নদীর ওপর ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ভেঙে পড়েছে।

শনিবার (১৪ আগস্ট) বেলা ২টায় ব্রিজের মাঝ বরাবর ৪৫ মিটার দৈর্ঘ্যের দুইটি গার্ডার বিকট শব্দে নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, ভেঙে নয়, ক্রেন দিয়ে তোলার সময় অসাবধনতাবশত নদীতে পড়ে যায়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি উপজেলার সাতলা চৌমোহনী রাস্তার কচা নদীর ওপর ৬ হাজার ৩শ মিটার চেইনেজ ৪০৫ মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ওটিবিএল নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজটির কার্যাদেশ পেয়ে কাজ শুরু করে। চলতি বছরই প্রধানমন্ত্রীর ব্রিজটি উদ্বোধন করার কথা রয়েছে।

স্থানীয় রুহুল আমিন, মাছুম হাওলাদার ও জাহাঙ্গীর শেখ বলেন, বেলা ২টার দিকে বিকট শব্দে ব্রিজের ২টি গার্ডার ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মনে হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণের কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। এ সময় একজন শ্রমিক আহত হয় বলেও জানান তারা।

স্থানীয় চেয়ারম্যান মো. শাহিন জানান, গার্ডার দু’টি স্থাপন করার সময় তা নদীতে পড়ে যায় বলে জানতে পেরেছেন। তবে ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন বলেন, সেতু নির্মাণে কোনো অনিয়ম হয়নি। গার্ডার এক জায়গায় তৈরি করে তারপর পিলারের ওপর স্থাপন করতে হয়। লিফটিং-শিফটিংয়ের সময় এমন দুর্ঘটনা ঘটতেই পারে। দুটি গার্ডার পিলারের ওপর স্থাপনের সময় সংশ্লিষ্টদের ভুলে নদীতে পড়ে গেছে।

নদীতে পড়ে যাওয়া গার্ডার দুটি রিজেক্ট করে দেয়া হয়েছে। ঠিকাদারকে নতুন গার্ডার নির্মাণ করে সেখানে স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে। ওই গার্ডারের বিলও পরিশোধ করা হয়নি বলে জানান নির্বাহী প্রকৌশলী।

ওটিবিএল কোম্পানির প্রজেক্ট ম্যানেজার সৈয়দ মনিরুল ইসলাম জানান, প্রতিটি পিলারের মাঝে ৪৫ মিটার করে ৫টি গার্ডার স্থাপন করা হয়েছিল। মাঝ বরাবর ক্রেনের মাধ্যমে একটি গার্ডার সরাতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে ২টি গার্ডার নদীতে পড়ে যায়। এটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়।

সামনিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

পরিচ্ছন্ন নগরের জন্য নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রি...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা