সারাদেশ

ট্রাকে মিললো ১৪০০ কেজি কাঁচা রাবার

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে ১৪০০ কেজি কাঁচা রাবার জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভবানীটেক এলাকায় র‌্যাব-১২ এর সদস্যরা অভিযান চালান। এসময় বিপুল পরিমাণ কাঁচা রাবার জব্দ হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান।

র‌্যাব কমান্ডার জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল মধুপুর উপজেলার ভবানীটেকের মামার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় সরকারি রাবার বাগান থেকে চুরি করা অপরিশোধিত এক হাজার ৪০০ কেজি কাঁচা রাবার একটি কাভার্ড ভ্যান থেকে উদ্ধার করা হয়। এর মূল্য আনুমানিক মূল্য দুই লাখ ৮০ হাজার টাকা।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চোররা পালিয়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়। কাভার্ডভ্যানটি জব্ধ করা হয়েছে বলেও জানান তিনি।

সামনিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

চেলসিকে টাইব্রেকারে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টারে লিভারপুল

অ্যানফিল্ডে রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে চেলসিকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।...

জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার রাতে দেশে ফেরার ক...

জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়া শহরে অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা ঘুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা