সারাদেশ

সংস্কারের এক মাসেই উঠে যাচ্ছে কার্পেটিং

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর তানোর পৌরসভায় এলজিইডির অর্থায়ণে নগর উন্নয়ন প্রকল্প থেকে প্রায় চার কোটি টাকা ব্যয়ে ৯টি রাস্তা সংস্কার ও নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। ফলে রাস্তা সংস্কারের এক মাসেই হাত দিয়ে টানলেই পিচ ও পাথর উঠে যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভার নবনির্বাচিত মেয়র, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদার মিলেমিশে এসব ভয়াবহ অনিয়ম-দুর্নীতি করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) সরেজমিনে দেখা যায়, সম্প্রতি জুলাই মাসের প্রথম সপ্তাহে গোকুল দরগাতলা মোড় থেকে তালন্দ বাজার পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা সংস্কার (রিপিয়ারিং) পিচ ঢালাই কাজের উদ্বোধন করেন নবনির্বাচিত মেয়র ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক।

এভাবে পৌরসভার তালন্দ উপরপাড়া (বাহ্যাড়্যা), ধানতৈড় মোড় থেকে রফিকের বাড়ি, গুবিরপাড়া মহল্লার এই মাথা থেকে ওই মাথা হয়ে আহম্মদের বাড়ি থেকে সিন্দুকাই মাঠ, বাবুর গ্যারেজ থেকে তানোর (কুঠিপাড়া) পোস্ট অফিস, গোল্লাপাড়া বাজার থেকে ভিতরে মসজিদ, আমশো তাঁতিয়ালপাড়া আজাদের কারখানা থেকে আলফাজের বাড়ি ও কাশিমবাজার আক্কাচের দোকান থেকে ভদ্রখণ্ড মসজিদ পর্যন্ত সবমিলে ২২০০ মিটার রাস্তা সংস্কার ও নির্মাণ কাজ শুরু করেন ঠিকাদার আবুল হাসনাথ।

কিন্তু নির্ধারিত সময়ে এসব কাজ শেষ না করে বিভিন্ন অজুহাতে সময় বাড়ানো হয়। এতে এখনো শেষ হয়নি রাস্তা নির্মাণ কাজ। ফলে কোথাও রাস্তা খুঁড়ে আবার কোথাও ভারিবর্ষণে গর্তে জলাবদ্ধার সৃষ্টি হওয়ায় ওইসব পাড়া মহল্লায় মানুষের চলাচলে দুর্গতি নেমে এসেছে। এমন অভিযোগ ভুক্তভোগী মহল্লাবাসীর।

অপরদিকে, চলতি অর্থবছরে পৌরসভার থোক (এডিপি) বরাদ্দের ৬০ লাখ টাকা কাজের পত্রিকায় কোনো টেন্ডার আহবান করা হয়নি। মেয়র অতি গোপনে নিয়মের বাইরে কোটেশন বিজ্ঞপ্তির মাধ্যমে তার নিজ ভাই রানা ছাড়াও আস্থাভাজন ব্যক্তিদের মাধ্যমে ড্রেন ও প্রটেকশন ওয়াল নির্মাণ ছাড়াও বিভিন্ন কাজ পাইয়ে দিয়ে পৌরসভার থোক বরাদ্দের টাকা তসরুফ করছেন।

এ বিষয়ে পৌরসভার প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, অনিয়ম-দুর্নীতি বা নিম্নমাণের সামগ্রী ব্যবহারের অভিযোগ সঠিক নয়। তবে, এখানে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন তিনি।

মেয়র ফোন করে ডেকে ফাইলপত্রে স্বাক্ষর নেন। কিন্তু অনেক সময় ভারি যানবাহন ব্যবহারে রাস্তার কার্পেটিং উঠে যেতে পারে বলে এড়িয়ে যান তিনি।

এ ব্যাপারে পৌর মেয়র ইমরুল হক বলেন, রাস্তা ও ড্রেন সংস্কার আর নির্মাণে ভালমন্দ বোঝেন ইঞ্জিনিয়ার। কেউ ম্যানেজ হয়ে রাস্তা নির্মাণে অনিয়ম-দুর্নীতি করলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামনিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

পরিচ্ছন্ন নগরের জন্য নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রি...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা