সারাদেশ

চীনা শ্রমিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বাঁশখালি: নিখোঁজের একদিন পর চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চীনা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বাঁশখালীর গন্ডামারায় এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরের একটি পুকুর থেকে বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে লাশটি উদ্ধার করা হয়।

বিদ্যুৎকেন্দ্রের প্রধান সমন্বয়ক ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে আমরা আশেপাশের জলাশয়সহ সব জায়গায় চেক করছিলাম। কারখানার ভেতরে থাকা পুকুরেও কয়েকজন শ্রমিক চেক করতে নামে। সেখানে তারা কুংওয়েনের লাশ পান।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পুকুরটি মাউমিং কোম্পানির উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান সিপিপির অফিসের সামনে। মৃত জিই কুংওয়েন সিপিপির হয়ে এই বিদ্যুৎকেন্দ্রের কাজ করতেন।

বাঁশখালী থানার ওসি শফিউল কবির জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এর আগে বুধবার (১১ আগস্ট) রাতে কুংওয়েনের নিখোঁজের বিষয়ে গন্ডামারা পুলিশ ফাঁড়িতে সাধারণ ডায়েরি করে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

এক নিরাপত্তাকর্মীর বরাত দিয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই)লিটন জানিয়েছিলেন, বুধবার সকালে কুংওয়েন সাগরপাড়ে পাইপলাইনের কাজে গিয়েছিলেন। সাড়ে ১০টার দিকে তিনি সাগরে নামলে ওই নিরাপত্তাকর্মী তাকে ডেকে এনে আবার কাজে লাগান।

এরপর থেকে তাকে বিদ্যুৎকেন্দ্রের আর কেউ দেখেনি। আশপাশে কোথাও খুঁজে না পেয়ে প্ল্যান্টের কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার কাছে বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার...

মুন্সীগঞ্জে রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ সিপাহিপাড়া চৌরাস্তায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস...

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান

ব্যক্তিগত বিশেষ অসুবিধার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনার...

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এ...

সব শ্রেণিকক্ষে প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও...

মালয়েশিয়ার রাজার সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষ...

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সাভারে ছাত্রদলের শক্তি প্রদর্শন

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভা...

অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

‘এবারের এইচএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পর...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছে !  

সোমবার (২২ জুন) দেশটির সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে সম্ভাব্য প্রধানমন্ত্...

খুলনার সন্ত্রাসী তুষারসহ গ্রেফতার ৫

রোববার (২১ জুন) খুলনার সন্ত্রাসী তুষার শিকদারসহ ৫ জনকে ঢাকা থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা