সারাদেশ

বড়শিতে ধরা পড়লো ৯০ কেজির বোল মাছ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে জেলের বড়শিতে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের একটি বোল মাছ। মাছটির ৭৫ হাজার টাকা দাম হাঁকালে ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। বুধবার (১১ আগস্ট) বিকেলে সেন্টমার্টিন প্রাসাদ প্যারাডাইস পয়েন্টে মাছটি ধরা পড়ে বলে উনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সেন্টমার্টিন দ্বীপের ডেইলপাড়ার বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে আবদুর রহমানের (৩৫) বড়শিতে মাছটি ধরা পড়ে। তিনি মাছটির দাম হাঁকিয়েছেন ৭৫ হাজার টাকা।

জেলে আবদুর রহমান বলেন, আজ দুপুরের দিকে সেন্টমার্টিন প্রাসাদ প্যারাডাইস পয়েন্টে বড়শি দিয়ে মাছ শিকার করছিলাম। এ সময় কয়েক দফা চেষ্টা করে একটিও ধরতে পারিনি। হতাশ হয়ে ফেরত যাওয়ার আগে শেষবারের মতো লইট্টা মাছের একটি টুকরা দিয়ে ওই পয়েন্ট বড়শি ফেললে বিকেলের দিকে মাছটি ধরা পড়ে। সাগর থেকে বড় মাছটি ওঠাতে অনেকে আমাকে সহযোগিতা করেছেন।

তিনি আরও বলেন, পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি সেন্টমার্টিন জেটিঘাটে নেয়া হয়। ওই সময় মাছটি দেখতে লোকজন ভিড় জমান। মাছের ওজন ৯০ কেজি। মাছের দাম চাওয়া হয়েছে ৭৫ হাজার টাকা। স্থানীয় ব্যবসায়ী ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের সার্ভিস ট্রলারের সাধারণ সম্পাদক সৈয়দ আলম মাছটি ৬০ হাজার টাকায় কিনে নেন।

মাছের ক্রেতা সৈয়দ আলম বলেন, শখের বশে বড় বোল মাছটি কিনে নিয়েছি। তবে গত কয়েক বছরের মধ্যে এত বড় মাছ দ্বীপে ধরা পড়েনি। মাছটি ১ হাজার টাকা কেজি হিসেবে স্থানীয় বাজারে বিক্রি করার পরিকল্পনা আছে।

স্থানীয় সাংবাদিক নুর মোহাম্মদ বলেন, ২-৩ বছর আগে সেন্টমার্টিন দ্বীপে ৩৮ কেজি ওজনের একটি পোপা মাছ ধরা পড়েছিল। গত কয়েক বছরে এত বড় মাছ দ্বীপে ধরা পড়েনি। মাছটি কক্সবাজার ও চট্টগ্রামে নিয়ে বিক্রি করতে পারলে কমপক্ষে লাখ টাকায় বিক্রি সম্ভব হতো।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সেন্টমার্টিন দ্বীপের এক জেলের বড়শিতে ৯০ কেজি ওজনের একটি বিশাল বোল মাছ ধরার খবর শুনেছি। সাধারণত এখানে এত বড় মাছ ধরা পড়ে না। তবে শীত মৌসুমে ৫ থেকে ১৫ কেজি ওজন পর্যন্ত বোল মাছ জেলেদের জালে আটকা পড়ে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন, সাগরের মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জাল বা বড়শিতে আটকা পড়লে সবাই দেখে আনন্দ পান, তেমনি জেলেরা ভালো দাম পাচ্ছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা