সারাদেশ

বৃহস্পতিবার জামালপুর-বগুড়া রুটে চালু হচ্ছে ফেরি

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল থেকে বগুড়ার সারিয়াকান্দি খেয়াঘাট রুটে যমুনা নদীতে ফেরি চলাচল শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এর উদ্বোধন করবেন।

জানা গেছে, যমুনার একপাড়ে মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও কাজলাঘাট এবং অন্য পাড়ে বগুড়ার সারিয়াকান্দি, কালীতলা ও মথুরাপাড়ার হাজার হাজার মানুষ প্রতিদিন ওই নৌরুট দিয়ে যাতায়াত করে। ফেরিটি চালু হলে মানুষের দীর্ঘদিনের ভোগান্তির সমাপ্তি ঘটবে, উন্নত হবে মানুষের জীবন জীবিকার মান।

সংশ্লিষ্টরা জানান, এই নৌপথে ফেরিতে আপাতত মানুষ পারাপার হবে। রাস্তাঘাট হওয়ার পর ধীরে ধীরে ভারী যানবাহনও চলাচল করবে।

এ বিষয়ে জেলা প্রশাসক মুর্শেদা জামান বলেন, ‘বৃহস্পতিবার ফেরি সার্ভিসের উদ্বোধন করা হবে। এ ফেরি চলাচলে মানুষজন সহজে এবং কম খরচে ও কম সময়ে তাদের যাতায়াতসহ পণ্য পরিবহন করতে পারবেন। এতে এ এলাকার অর্থনৈতিক পরিবর্তন ঘটবে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা