সারাদেশ

মহেশখালীর পাহাড়ে অস্ত্রের কারখানা, কারিগর আটক

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের জামালপাড়া এলাকায় পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

বুধবার (১১ আগস্ট) দুপুরে ওই কারখানা থেকে পাঁচটি নতুন তৈরি অস্ত্র ও সরঞ্জামসহ মাহমুদুল করিম (৩০) নামে এক কারিগরকে আটক করা হয়।

আটক মাহমুদুল করিম ওই এলাকায় বসবাস করেন।

জানা গেছে, দুপুরে জামালপাড়া এলাকায় পাহাড়ের গহীনে অস্ত্র তৈরি করা হচ্ছে এমন খবরে অভিযানে যায় পুলিশ। এ সময় পাহাড়ের ঝুপড়ি থেকে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে অস্ত্র তৈরির কারিগর মাহমুদুল করিমকে আটক করা হয়। তার বাড়ি থেকে নতুন পাঁচটি অস্ত্রও পায় পুলিশ।

কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (মহেশখালী-কুতুবদিয়া সার্কেল) জাহিদুল ইসলাম জানান, আটক করিম পাহাড়ে অস্ত্র তৈরির পর পার্শ্ববর্তী তার বসতঘরে মজুত করতেন। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা