সারাদেশ

গান শোনার কথা বলে শিশুকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরের জেলার পীরগাছায় মোবাইলে গান শোনার কথা বলে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছেন। আর এই ঘটনায় তুষার ইমরান (১৮) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। তুষার পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের নরসিংহ গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।

বুধবার (১১ আগস্ট) সকালে রংপুর র‌্যাব-১৩-এর সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।

কমান্ডার রেহা আহমেদ জানান, মঙ্গলবার বিকালে র‌্যাব -১৩-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানার পূর্ব পাড়া গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তুষার ইমরানকে গ্রেফতার করে।

গত ২৮ জুলাই দুপুরে ইমরান পাশের বাড়ির ওই শিশুটিকে মোবাইল ফোনে গান শোনানোর কথা বলে ডেকে নিয়ে যায়। পরে শিশুটিকে তার বাড়ির একটি কক্ষে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন। পরে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় গত ৮ আগস্ট শিশুটির বাবা পীরগাছা থানায় এজাহার দেন। এজাহার করার সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-১৩। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে তুষার ইমরানকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে তুষার ইমরান। তাকে পীরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা