সারাদেশ

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে। দুটি ইট চুরির অপবাদ দিয়ে তাকে এই নির্যাতন করা হয়।

বুধবার (১১ আগস্ট) দুপুরে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় মঙ্গলবার (১০ আগস্ট) রাতে কলারোয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী।

জানা গেছে, গত ৮ আগস্ট রাত ১০টার দিকে পাকুড়িয়া গ্রামের ভ্যানচালক নেদু প্রতিবেশী ওই নারীকে দুটি ইট চুরির অপবাদ দেন। পরদিন সকালে তাকে বাড়ি থেকে ডেকে আনা হয়। পরে নেদু, তার স্ত্রী ও পুত্রবধূসহ পরিবারের সদস্যরা ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে বিবস্ত্র করে মারধর করেন। পরে তার মাথার চুল কেটে ছেড়ে দেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা