সারাদেশ

চাঁদপুরে  করোনায় আরও ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ আগস্ট) দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ও অন্যরা করোনার উপসর্গে ভুগছিলেন। সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান।

করোনায় মৃতরা হলেন- চাঁদপুর সদরের মহামায়া এলাকার মমতাজ বেগম (৪৫), কচুয়ার শাহারপাড় গ্রামের আ. জলিল (৭৯), মতলব উত্তরের এনায়েতনগরের আয়েশা বেগম (৭৫), হাজীগঞ্জের শ্রীপুরের শাহানারা বেগম (৫০) ও মতলব দক্ষিণের বোয়ালিয়ার সুভাস চন্দ্র বল (৫৫)।

এছাড়া উপসর্গে মৃতরা হলেন চাঁদপুর সদরের খলিসাডুলির ইসমাইল (৭০), ফরিদঞ্জের পশ্চিম বড়ালীর তাহাজুতনেছা (৭৭), চাঁদপুর শহরের মিশর রোড এলাকার সাইদ পাটোয়ারী (৬৫), ফরিদগঞ্জের উত্তরহাসা এলাকার খাদিজা (৭০), চাঁদপুর সদরের মধ্য মৈশাদীর আলী আশরাফ (৭৬), হাজীগঞ্জের শ্রীপুরের শাহনাজ (৪৫) ও হাইমচরের আলগী এলাকার মহিউদ্দিন (৬৫)।

সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, নতুনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৬১৭ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৭০ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ হাজার ৪৪৩ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

নরসিংদিতে আলোচনা সভা ও গুনী শিক্ষকদেরকে ক্রেষ্ট প্রদান

‘শিক্ষকের মর্যাদা ও অধিকার, শিক্ষার মানোন্নয়...

টেকনাফ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধি...

তুরস্কের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশের

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আ...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা