সারাদেশ

বগুড়ায় বৈদ্যুতিক খুঁটির নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার কাহালু উপজেলায় বৈদ্যুতিক খুঁটি স্থাপনের সময় নিচে পড়ে আশিক হোসেন (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ আগস্ট) দুপুর ২ টার দিকে উপজেলার মুরাইল ইউনিয়নের শিমুলিয়া আকন্দপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত আশিক নওগাঁ
জেলার মান্দাইল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শিমুলিয়া আকন্দপাড়ায় বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ করছিলেন আশিক হোসেনসহ কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ খুঁটিটি তার ওপর পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজনসহ তার সহযোগীরা আশিক হোসেনকে উদ্ধার করে কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাহালু পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আইয়ুব আলী বলেন, ‘ঠিকাদারের লোকজন ওই গ্রামে খুঁটি স্থাপনের বিষয়ে অফিসে কাউকে জানায়নি। তবে খুঁটির নিচে চাপা পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক শ্রমিকের মৃত্যু হয়েছে শুনেছি। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা