সারাদেশ

যশোরে মাইক্রোবাস চাপায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জনকে চাপ দিলে হরেন দাস (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় চালকসহ ৫ জন আহত হয়।

সোমবার (৯ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে যশোর শহরের এসপির বাংলোর সামনে এ ঘটনা ঘটে। নিহত হরেন দাস শহরের পালবাড়ি এলাকার মৃত পলিন দাসের ছেলে। এ ঘটনায় পুলিশ মাইক্রোবাসটি জব্দ করেছে।

আহতরা হলেন- শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দা নূর ইসলামের ছেলে রিকশাচালক আলামিন (৩০), পুলিশ লাইন স্কুলপাড়া এলাকার অমরেশের ছেলে হিমেল (৮), একই এলাকার মাজেদুল হাসান (২৬) ও শহরের কারবালা রোড এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মামুন হোসেন(৪০)। এছাড়া দুর্ঘটনায় মাইক্রোচালক পুলিশ লাইন এলাকার ব্যবসায়ী জহির হাসানের ছেলে জাবির হাসানও (১৭) আহত হয়েছেন।

আহতরা জানান, সোমবার রাতে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পথচারী, রিকশাচালক ও শিশুসহ পাঁচজনকে চাপা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িকে ধাক্কা দিয়ে মাইক্রো চালকও আহত হন। স্থানীয় লোকজন মাইক্রো চালকসহ ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে হরেন নামে একজনের মৃত্যু হয়। বাকি ৫ জনকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস্ জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

হাসপাতালে দায়িত্বরত যশোর কোতোয়ালি মডেল থানার এসআই আব্দুস শহীদ জানান, সোমবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় এক যুবক মাইক্রোবাস চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আশপাশের মানুষকে চাপা দেয়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং ৫জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা