সারাদেশ
গ্রেফতারের আতঙ্ক

পুরুষশূন্য গ্রাম, চলছে লুটপাট-ডাকাতি

নিজস্ব প্রতিনিধি,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া গ্রামে গত ক’দিন আগে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ওই ঘটনার মামলায় গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রাম। এদিকে পুরুষশূন্য হওয়ার সুযোগে দোকান ও বাড়িঘরে লুটপাটের ঘটনা ঘটছে।

এ ঘটনায় গত শনিবার (৭ আগস্ট) পর্যন্ত নারীসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত বুধবার মাদক মামলার আসামি ছোট হাবিবপাড়ার মো. হাবিবুর রহমান হাবিব ওরফে মগুকে গ্রেফতারের পর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন স্বজনরা। এ সময় তিন পুলিশ কর্মকর্তা আহত হন। এ ঘটনায় ৪৪ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

স্থানীয়রা জানায়, ছোট হাবিবপাড়া গ্রামে পাঁচ শতাধিক পরিবারের বসবাস। গত বুধবার আসামি ছিনতাইয়ের পর গ্রামে অভিযান চালায় পুলিশ। এরপর থেকে ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে দফায় দফায়। এ অবস্থায় গ্রামের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।

ঘটনায় জড়িত অনেকেই আত্মগোপনে চলে গেছেন। আবার ঘটনায় জড়িত নন, এমন অনেকেই গ্রেফতার আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়েছেন। এই সুযোগে দোকান ও বাড়িঘর লুটপাট করা হয়েছে।

গ্রামের বাসিন্দা ফাতিমা খাতুন বলেন, আমার স্বামী তিন মাস আগে সৌদি থেকে দেশে আসেন। শুক্রবার বিকেলে হঠাৎ পুলিশ এসে স্বামীকে ধরে নিয়ে যায়। তার কী অপরাধ কিছুই বলেননি। ঘরে তালা দিয়ে স্বামীকে ছাড়িয়ে আনতে পাসপোর্ট ও বিমানের টিকিটসহ কাগজপত্র নিয়ে থানায় যাই।

সারাদিন চেষ্টার পরও স্বামীকে ছাড়াতে পারলাম না। রাত হয়ে যাওয়ায় আত্মীয়ের বাড়িতে ছিলাম। শনিবার সকালে বাড়ি এসে দেখি ঘরের দরজা ভেঙে আলমারিতে থাকা আট ভরি স্বর্ণ ও ৯০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

একই গ্রামের বাসিন্দা নুর বেগম বলেন, আসামির খোঁজে প্রতি রাতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ভয়ে পুরুষরা বাড়িতে থাকছে না। পুরো গ্রাম পুরুষশূন্য। আমরা চাই অপরাধীদের আইনের আওতায় আনা হোক। তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়।

স্থানীয় দোকানি মোহাম্মদ ইসলাম বলেন, কে বা কারা রাতে আমার দোকানের সব মালামাল ও টাকা লুট করে নিয়ে গেছে। তবে এমন চুরির ঘটনা এখানে এর আগে ঘটেনি।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। নিরপরাধ কাউকে হয়রানি করা হচ্ছে না। দোকান ও বসতঘরে লুটপাটের বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা